কষ্ট কষ্ট কষ্ট কষ্ট
ভাবছিলাম লিখব না। কিন্তু মনটা অনেক খারাপ।লিখে যদি মনটা ভালো হয়...
কষ্ট
কষ্ট গুলো আছড়ে পরে বুকের মাঝে, রক্তনালী জুড়ে,
ছিন্ন করে দিতে চায়ে হিংস্রতার খুন পিয়াসের ছুড়ে,
বন্ধ করে দিতে চায়ে জীবন প্রদীপ আশা
যেন মুছে দিয়ে যায়ে জীবনের সকল ভালবাসা
অশ্রু গঙ্গায়ে সিক্ত হয়ে শান্তি পায় নি হৃদয়
আশার ভাঙন সহ্য করতে তাই আরও কিছু অশ্রুর লাগবে সঞ্চয়
রাতের আধার পরে রবে সাথে কষ্টের দিন
স্বপ্ন গুলো মরীচিকায়ে মিলিয়ে কেন হয়ে যায়ে বিলীন?
কষ্টগুলো বাঘের থাবার মতন আছড়ে কেন পড়ে?
শান্তি নামের সুখ পাখিটা কেন বেথার আঘাতে ঝরে?
কেন নেতিয়ে যায়ে জীবনের মধুর স্মৃতি গুলো
জীবন কেন হয়ে উঠে হতাশার ধুলো?
রাতের বেলার শান্ত নির,
কষ্ট গুলো করে ভিড়
আবছা অন্ধকারের রাত জাগা ছায়া
মনের মধ্যে উকি দেয় শুধু জগতের মায়া
অবলীলায়ে ভাবনা আশে কতো কিছু মনে
শুধু আশাটাকে বাঁচাতে চায়ে মনে প্রানে
চোখদুটি যেন উদাশ এক বজ্র কণ্ঠী
মন যেন বিষের জ্বালায়ে তিক্ত সরাপ
মুহূর্তে মুহূর্তে দুমড়ে মুচড়ে খায় জীবনটাকে
আর জীবন যেন কষ্টের এক চিলে কোঠা...... যেখানে বসবাস কষ্টের ...শুধু কষ্টের...
Reviewed by M Raj Editing Tips
on
December 22, 2018
Rating: 5



